স্ত্রীকে বলুন- তুমি তো এখনও যুবতী
গত পর্বে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ শুনেছিলেন। এবার শুনুন স্বামীর মুখে স্ত্রীর অভিযোগ। প্রায়শ স্বামীদের এই অভিযোগ শুনা যায়,
আমার স্ত্রী খুব ভালো গৃহিণী। একজন আদর্শ মা। নিজ ঘর সন্তানদের খেয়াল রাখে। কিন্তু সে ভুলে গেছে সে একজন স্ত্রীও বটে।
মূলত এধরণের অভিযোগ সৃষ্টি হয় বিবাহের ১০-১৫ বছর পর থেকে অনেক পরিবার এই সমস্যায় ভুগছে।
হে স্বামী!
দয়া করে, এসব ব্যাপারে তাড়াহুড়া করে মন্তব্য করা থেকে বিরত থাকুন। আপনার স্ত্রী পুনরায় যে তার স্ত্রী-সুলভ ব্যক্তিত্বে ফিরতে পারবে না- এমন কথা কে বলেছে। এমন ধারণা ভুল। এও মনে করবে না যে, নতুন আরেকটি বিয়ে এই সমস্যার সমাধান। এই সমস্যার উপর ভিত্তি করে বৈবাহিক সম্পর্কের মত দৃঢ় মজবুত সম্পর্ক আর রবের সম্মুখে কৃত-অঙ্গিকার ভাঙ্গার সিদ্ধান্ত নেয়া কখনোই উচিত নয়। যে সম্পর্কের সূচনা হয়েছিল চিরদিন স্থায়ী হবার জন্যে। আপনাদের অঙ্গিকার ছিল এই সম্পর্ক যেন আল্লাহর ইচ্ছায় আজীবন অবশিষ্ট থাকে। আল্লাহ তা‘আলা এরশাদ করেন,
আর প্রবেশ করবে তারা ‘আদন’ জান্নাতে। তাদের সঙ্গে প্রবেশ তাদের সৎকর্মশীল বাপ-দাদা, স্বামী-স্ত্রী আর সন্তানেরা। ফেরেশতা তাদের কাছে আসবে প্রত্যেক দরজা দিয়ে। (*)
সত্যি কথা বলতে কি এটি এক ধরণে রোগ। যাকে (Midlife crisis) (*) তথা মধ্যজীবন সমস্যা বলা হয়।
এই সমস্যার লক্ষণ আর স্বামীর করণীয় নিম্নে উল্লেখ করা হলো,
- এক. লক্ষ্য করবেন আপনার মহিলাটি ঘনঘন আয়নায় নিজের মুখ দেখছেন। যাতে নিজের রূপ পরিবর্তন হয়েছে কিনা তা দেখেন। এক্ষেত্রে স্বামী হিসেবে আপনার করণীয় হলো, স্ত্রীর সৌন্দর্যরে প্রশংসা করা। যাতে তার আত্মবিশ্বাস অটুট থাকে।
- দুই. কখনো-সখনো দেখবেন আপনার স্ত্রী নিজের বয়স বেড়ে যাচ্ছে- একথা প্রচুর পরিমাণে বলছেন। তখন আপনি তাকে সান্ত্বনা দিয়ে বলুন- কী বলো, তুমি তো এখনও যুবতী। আত্মা ও মনের যৌবনই প্রকৃত যৌবন। এখনও তুমি দারুণ আকর্ষণীয়।
- তিন. অনেক সময় রূপচর্চা কিংবা ওজন হ্রাস করার প্রতি স্ত্রীর অতিরিক্ত উৎসাহ দেখা যায়। এক্ষেত্রে স্বামী তার উৎসাহ বৃদ্ধি করবেন। একাজে তাকে সাপোর্ট করবেন। অবশ্য খেয়াল রাখবেন- এর কারণে যেন তার শারীরিক কোন ক্ষতি না হয়।
- চার. স্ত্রীর সঙ্গে ভালোবাসার আচরণ করুন। তার মেজাজের বৈচিত্র্য ও বিবর্তন ধৈর্যের সঙ্গে গ্রহণ করুন।
- পাঁচ. তাকে অসম্মান করবার জন্য কিংবা দোষ অন্বেষণের নিয়তে তার প্রতিটি আচরণবিধি পর্যবেক্ষণ করবেন না।
- ছয়. সব ধরণের অনুভূতি ব্যক্ত করবার পূর্ণ সুযোগ দিন তাকে। ছোট বড় সব কিছু প্রত্যাখ্যান করবেন না।
- সাত. উপযুক্ত কোন পার্কে নিয়ে যান। অবশ্য তা পারিবারিক বাজেট ও সাধ্যের ভেতর যেন হয়।
- আট. আর মনে রাখবেন, আজ আপনার স্ত্রী যে মানসিক সমস্যায় পতিত, আপনারও এমন পরিস্থিতি আসছে সামনে। অতএব আপনিও এর জন্য প্রস্তুতি নিন।
- নয়. আর নবীজির এই হাদিসটি স্মরণ রাখবেন-
মু’মিন পুরুষ যেন তার স্ত্রীকে ঘৃণা না করে। সে এক আচরণে ব্যথিত হলেও, অন্য গুণে মুগ্ধ হবেই।
▌টীকা: ১। (সূরা রা’দ, আয়াত: ২৩)
২। A midlife crisis is a transition of identity and self-confidence that can occur in middle-aged individuals, typically 45 to 65 years old. The phenomenon is described as a psychological crisis brought about by events that highlight a person's growing age, inevitable mortality, and possibly lack of accomplishments in life.
৩। হাদিসটি সহীহ মুসলিমসহ অন্যান্য হাদিসগ্রন্থসমূহে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত। সহীহ মুসলিম, ৪/১৭৮ হাদিস নং-১৪৬৯, অধ্যায়, শিশুকে দুধ পান করানো প্রসঙ্গ, অনুচ্ছেদ- নারীর সঙ্গে সদাচরণ।
▌আমাদের পরিবার: শাশ্বত স্বর্গ, সুরক্ষিত দুর্গ; পর্ব-০৪ ▌
মূল: শাইখ খালিদ বিন সাউদ আল হুলাইবী
অনুলিপি ও অনুবাদ: সাজ্জাদ ইউনুস
